নির্ভীক বাংলা,
আসানসোল:
CMPDI কর্মচারী সংঘ (BMS) RI-1-এর সমস্ত পদাধিকারীরা পাণ্ডবেশ্বর ও আসানসোলের জনপ্রিয় বিজেপি বিধায়ক শ্রী জিতেন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে CMPDI অফিস, কর্মচারী ও ঠিকাদারি কর্মীদের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বৈঠকে কর্মীদের কাজের পরিবেশ, অফিসের উন্নয়ন, ঠিকাদারি কর্মীদের সুযোগ-সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। BMS প্রতিনিধিরা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির জনমুখী কাজের ধারা ও উন্নয়নমূলক সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দিশা দেখা যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আপনার কাজের ধরণ ও জনস্বার্থমূলক সিদ্ধান্ত এই এলাকার জন্য মাইলফলক হয়ে থাকবে। উন্নয়নের এই যাত্রায় আমরা আপনার সঙ্গে আছি।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BMS সভাপতি পঙ্কজ ঝা, সহ-সভাপতি মানস রাউত ও সৌরভ মুখার্জি, সম্পাদক Ankon Roy, সহকারী সম্পাদক চন্দন কুমার পাসওয়ান এবং অর্গানাইজেশন সম্পাদক চিত্তরঞ্জন সিং।





