উখড়া: মহাশিবরাত্রি উপলক্ষে উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিবভক্তদের হাতে পুজোর ডালি তুলে দেওয়া হয়। শিবরাত্রির দিন উখড়া শংকরপুর মোড়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্যোক্তাদের দাবি, এলাকার বহু ভক্ত ওই রাস্তা দিয়ে বিশ্বেশ্বরী নীলকন্ঠ তলা শিব মন্দির-এ জল ঢালতে যান। তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই পুজোর ডালি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
ওখরা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সরণ সায়গল জানান, ২০২৫ সাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
পুজোর উদ্দেশ্যে বেরিয়ে হাতে ডালি পেয়ে অনেক ভক্তই সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ লক্ষ্য করা যায়।





