নির্ভীক বাংলা শ্যাম দাস,আসানসোল: আগামী ২০, ২১ ও ২২ মার্চ আসানসোলের এস বি গড়াই রোডে পার্বতী হলে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিনব্যাপী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। উদ্যোগ নিয়েছে Rotary Club of Asansol Greater।
শনিবার দুপুরে আসানসোল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি Sachin Roy জানান, শিল্পাঞ্চলসহ বিভিন্ন জেলায় বহু দরিদ্র মানুষ দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাত বা পা হারানোর পর আর্থিক অসুবিধার জন্য কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করাতে পারেন না। তাঁদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ভিন জেলা বা দূরবর্তী এলাকা থেকে আসা দুঃস্থ মানুষের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনও কারণে প্রতিস্থাপনে দেরি হলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন Asansol Municipal Corporation-এর চেয়ারম্যান Amarnath Chatterjee, ডেপুটি মেয়র তথা রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি Abhijit Ghatak এবং মেয়র পরিষদের সদস্য Gurudas Chatterjee।
উদ্যোক্তাদের আশা, এই শিবিরের মাধ্যমে বহু অসহায় মানুষ নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।





