ভিডিও

৩০ লক্ষ টাকায় বীরভানপুর মহাশ্মশানের আধুনিকীকরণ, উদ্বোধনে মুখ্য প্রশাসক

নির্ভীক বাংলা,দুর্গাপুর: বীরভানপুর মহাশ্মশানের নবনির্মিত পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পৌর নিগম-এর মুখ্য প্রশাসক।
শ্মশানযাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক প্রতীক্ষালয়। পাশাপাশি শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য তৈরি হয়েছে নতুন প্রবেশদ্বার এবং সমগ্র প্রাঙ্গণে উন্নত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পরিষেবা আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রশাসনের দাবি।
উল্লেখ্য, এই উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, ডেপুটি চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

TAGS

সম্পর্কিত খবর