ভিডিও

হিঙ্গলগঞ্জে এসআইআর শুনানি কেন্দ্রে জেলবন্দিকে হাজির করাল পুলিশ

নির্ভীক বাংলা,বসিরহাট: বসিরহাট উপ-সংশোধনাগার থেকে এক জেলবন্দিকে হাতকড়া পরিয়ে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করাল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদ থানার বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বিশ্বাসকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে ছিলেন।
শুক্রবার তার এসআইআর সংক্রান্ত শুনানির দিন থাকায় বসিরহাট উপ-সংশোধনাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডি চত্বরে অবস্থিত শুনানি কেন্দ্রে আনা হয়। শুনানি চলাকালীন নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটসাঁট।
শুনানি শেষে পুনরায় ওই বন্দিকে বসিরহাট উপ-সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়

TAGS

সম্পর্কিত খবর