নির্ভীক বাংলা , নিউজ ডেস্ক | দুর্গাপুর
দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার সকালে এক উল্লেখযোগ্য রাজনৈতিক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সিপিএম ও বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার-এর হাত ধরে এলাকার নেতা উজ্জ্বল বাউরী সহ বহু ব্যক্তি তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত।
যোগদানকারী নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তারা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।
এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





