নির্ভীক বাংলা,আসানসোল, রবিবার: ছুটির দিনেও নির্বাচনী প্রচারে জমজমাট চিত্র ধরা পড়ল বার্ণপুর এলাকায়। আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস ব্যানার্জী-র সমর্থনে রোড শো করলেন সাংসদ সায়নী ঘোষ।
রবিবার প্রার্থীর সঙ্গে খোলা গাড়িতে রোড শো করেন সায়নী ঘোষ। প্রচার চলাকালীন তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গতি আনতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। রোড শো ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।




