ভিডিও

মোথাবাড়িতে ভোটার তালিকা বিতর্কে উত্তেজনা, কংগ্রেসের ধরনা কালিয়াচকে

নির্ভীক বাংলা ,মালদা, ৩১ মার্চ:
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসের সামনে শান্তিপূর্ণ ধরনায় বসে জাতীয় কংগ্রেস।
মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী Sayem Chowdhury-র উদ্যোগে এই ধরনার আয়োজন করা হয়। এতে অংশ নেন তিনি নিজে সহ কংগ্রেসের বহু কর্মী-সমর্থক।
ধরনামঞ্চ থেকে সায়েম চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, একই ধরনের নথি জমা দেওয়ার পরেও কারও নাম তালিকায় থাকছে, আবার কারও নাম বাদ পড়ছে কেন—তা স্পষ্ট করছে না কমিশন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।
কংগ্রেস প্রার্থীর হুঁশিয়ারি, বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে প্রশাসন

TAGS

সম্পর্কিত খবর