হিঙ্গলগঞ্জ: নির্বাচনী প্রচারের ভিন্ন স্বাদ। জনসংযোগে বেরিয়ে সরাসরি মাঠে নেমে ক্রিকেট খেলতে দেখা গেল বিজেপি প্রার্থী রেখা পাত্রকে।
হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট পঞ্চায়েতের কাটাখালি ৪৫ নম্বর বুথ এলাকায় ঈদ উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সময় এলাকায় প্রচারে গিয়েছিলেন রেখা পাত্র। স্থানীয়দের সঙ্গে কথা বলতে বলতেই তিনি মাঠে নামার আমন্ত্রণ পান এবং তা সানন্দে গ্রহণ করেন।
এরপর ব্যাট হাতে নিয়ে খেলায় অংশ নেন তিনি। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণে উপস্থিত দর্শকদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়।
রেখা পাত্র বলেন, “জীবনে এই প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে খেললাম, খুব ভালো লাগছে। পাশাপাশি সংখ্যালঘু পরিবারের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও পেলাম।”
উল্লেখ্য, ভোটের মরশুমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানান অভিনব উপায়ে প্রচার চালাচ্ছেন। সেই তালিকায় এবার যোগ হল ক্রিকেট খেলতে নেমে জনসংযোগ করার এই দৃশ্য। সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবেও পরিচিত রেখা পাত্রের এই ভিন্নধর্মী প্রচার ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে





