নির্ভীক বাংলা, সিউড়িhttps://youtube.com/shorts/EGqvRLD91Jg?si=T0Sn1wqYTpkYnQK4: ভোটের ডিউটিতে এসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ক্যারাম খেলায় মেতে ওঠার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ঘটনাটি ঘটেছে সিউড়ি এলাকায়।
সূত্রের খবর, একটি ভিডিওতে দেখা যায় ওই তিন জওয়ান তৃণমূলের পার্টি অফিসের ভিতরে বসে ক্যারাম খেলছেন। ভিডিওটি সামনে আসতেই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশন-এর। এরপরই কড়া পদক্ষেপ হিসেবে অভিযুক্তদের সাসপেন্ড করা হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সাতজন জওয়ানকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়ে বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন যে কঠোর অবস্থান নিচ্ছে, এই ঘটনাতেও তা স্পষ্ট হয়েছে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কীভাবে সম্ভব। ঘটনার পর থেকেই সিউড়ি এলাকায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।





