নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন থানায় পরিদর্শন শুরু করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার।
রবিবার তিনি কুলটি থানায় পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কুলটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশ কমিশনার।
বিশেষ করে কুলটিতে অবস্থিত ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। ভিন রাজ্য থেকে কোনও অস্ত্র, নগদ টাকা বা বেআইনি সামগ্রী যাতে এলাকায় প্রবেশ করতে না পারে, তার জন্য সেখানে জোরদার নাকা চেকিং চালানো হচ্ছে।
এদিন পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসি (পশ্চিম) ও এসিপি কুলটি। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।





