ভিডিও

বার্নপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আপাতত পিছু হটল আইএসপি ম্যানেজমেন্ট

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: বার্নপুরে হকারদের সম্মিলিত প্রতিরোধের মুখে অবশেষে আইএসপি (ইস্কো স্টিল প্ল্যান্ট) ম্যানেজমেন্টকে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখতে বাধ্য হতে হয়েছে। বৃহস্পতিবার আইএসপি কর্তৃপক্ষ বেআইনি দখলদারি উচ্ছেদের উদ্দেশ্যে এলাকায় অভিযান চালাতে এলে স্থানীয় হকার ও ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। পরিস্থিতির জেরে অভিযান মাঝপথেই বন্ধ করে ফিরে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে আইএসপির এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি অনুমোদিত নন। তবে তিনি বলেন, আইএসপি ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী বেআইনি দখলদারি উচ্ছেদের জন্য তারা এলাকায় এসেছিলেন। কিন্তু স্থানীয় মানুষের তীব্র বিরোধিতার কারণে আপাতত অভিযান চালানো সম্ভব হয়নি এবং তা স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত সিপিএম নেত্রী শিল্পী চক্রবর্তী বলেন, আইএসপির আধুনিকীকরণ অবশ্যই স্বাগতযোগ্য উদ্যোগ। তবে যে সমস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী কয়েক দশক ধরে এখানে জীবিকা নির্বাহ করছেন এবং যাদের জমির উপর এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও অভিযোগ করেন, এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি এলাকায় এলেও হকারদের সঙ্গে কথা বলার সময় পাননি। তাঁর দাবি, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত হকারদের বিকল্প জায়গা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তাদের উচ্ছেদ করা যাবে না।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হকারদের ভবিষ্যৎ এবং আইএসপির উন্নয়ন প্রকল্পের মধ্যে সমন্বয় কীভাবে করা হবে, সেদিকেই এখন নজর

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর