ভিডিও

বারাবনিতে ৪ এপ্রিল অভিষেকের সভা, জোরকদমে প্রস্তুতি গৌরান্ডিতে

নির্ভীক বাংলা ,https://youtu.be/VIXDsKTsCa0?si=_Gzzaz-jFRoZ5jN8আসানসোল, ৩১ মার্চ:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। গৌরান্ডি স্বাস্থ্যকেন্দ্রের মাঠে আগামী ৪ এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে সভা করতে আসছেন দলের সাংসদ Abhishek Banerjee।
সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, বসানো হচ্ছে বাঁশের ব্যারিকেড এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। কাজের তদারকিতে রয়েছেন বারাবনি তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সহ দলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সভায় প্রায় ২০ হাজার মানুষের সমাগম হতে পারে। এই প্রসঙ্গে অসিত সিংহ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে। বিপুল মানুষের সমাগম হবে।”
এছাড়াও তিনি দাবি করেন, বারাবনি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন।
সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে।

TAGS

সম্পর্কিত খবর