নির্ভীক বাংলা:
উন্নততর শল্যচিকিৎসা পদ্ধতির প্রসার ও আধুনিক সার্জারির নতুন দিকগুলি তুলে ধরতে The Association of Surgeons of India-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল Bankura Sammilani Medical College and Hospital-এ।
এই কর্মশালায় রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ শল্যচিকিৎসকরা অংশ নেন। উপস্থিত ছিলেন চিকিৎসক পড়ুয়ারাও। আধুনিক সার্জারি পদ্ধতি, জটিল অপারেশনের নতুন কৌশল, রোগী সুরক্ষা ও অস্ত্রোপচারের পরবর্তী পরিচর্যা—এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রায়োগিক উপস্থাপনা করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এর মাধ্যমে জেলার চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।




