নির্ভীক বাংলা,পান্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের উত্তাপে ফুটছে পান্ডবেশ্বর। সেই আবহে রবিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী Narendranath Chakraborty-এর সমর্থনে রোড শো করতে এসে কার্যত জনজোয়ার তৈরি করলেন টলিউড অভিনেত্রী Srabanti Chatterjee।
গাইঘাটা মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই রোড শো-তে উপচে পড়ে মানুষের ভিড়। রাস্তার দু’ধারে, বাড়ির ছাদে এবং বারান্দায় দাঁড়িয়ে প্রিয় তারকাকে একঝলক দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। “খেলা হবে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
হুডখোলা গাড়িতে Srabanti Chatterjee-এর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী Narendranath Chakraborty। দু’জনেই হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করেন। অভিনেত্রীকে কাছ থেকে দেখতে ও সেলফি তুলতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মিছিল হরিপুর বাজারে পৌঁছনোর পর তা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। কর্মী-সমর্থকদের আবির খেলায় উৎসবের আবহ তৈরি হয়।
রাজনৈতিক মহলের মতে, এই বিপুল জনসমাগম আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে।



