নির্ভীক বাংলা ,আসানসোল, ১৫ এপ্রিল:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। এই প্রেক্ষিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট রানিগঞ্জ থানা এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আধিকারিকরা রানিগঞ্জের বল্লভপুর ও রোনাই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। নির্বাচনী পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষের মতামত ও অভিজ্ঞতা জানার পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
এই সময় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। আধিকারিকরা আশ্বাস দেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে আস্থা বাড়বে বলেই মনে করা হচ্ছে।




