ভিডিও

নির্বাচনী প্রচারে সম্প্রীতির বার্তা, মন্দির থেকে মাজার—সবখানেই পৌঁছালেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর: সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আবারও সামনে এল পাণ্ডবেশ্বরে। সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্বাচনী প্রচার ঘিরে উঠে এল ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা।
এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রা অঞ্চলের ছাতাধাওরায় প্রচার শুরু করেন তিনি। প্রথমে স্থানীয় মন্দিরে মহাদেবের পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচি শুরু করেন। এরপর গ্রামে গ্রামে প্রচার সেরে পায়ে হেঁটে পৌঁছে যান ছাতাধাওরা মাজারে। সেখানে চাদর চড়িয়ে আগামীর নির্বাচনে সাফল্যের জন্য প্রার্থনা করেন তিনি।
এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমাদের দেশ ধর্মনিরপেক্ষতার দেশ। আমি নিজেও একটি ধর্মপরায়ণ পরিবার থেকে উঠে এসেছি। তাই নির্বাচনী প্রচার শুরু করেছি মন্দিরে শিবের আরাধনা দিয়ে এবং পাশাপাশি আমাদের অভিভাবকতুল্য বুড়ো পীর সাহেবের মাজারে চাদর চড়িয়ে আশীর্বাদ নিয়েছি।”
তিনি আরও জানান, কেন্দ্রা অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করছেন এবং তাঁদের ভালোবাসাই তাঁকে অনুপ্রাণিত করছে।
মন্দির থেকে মাজার—এই প্রচারের মধ্য দিয়ে সম্প্রীতির যে বার্তা তিনি তুলে ধরলেন, তা পাণ্ডবেশ্বরের সামাজিক ঐক্যের ছবিকেই আরও একবার স্পষ্ট করে দিল।

TAGS

সম্পর্কিত খবর