নির্ভীক বাংলা ,আসানসোল | শ্যাম দাস:
নির্বাচনকে কেন্দ্র করে জোরদার পুলিশি নজরদারির মধ্যে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে আসানসোলগামী একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪০০ মার্কিন ডলার এবং ৬২০০ দুবাই দিরহাম উদ্ধার করা হয়। এর পাশাপাশি প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য





