ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে নেতাজি ইনডোর স্টেডিয়াম-এ তুঙ্গে প্রস্তুতি, উত্তর কলকাতার মূল DCRC কেন্দ্র সক্রিয়

নির্ভীক বাংলা,কলকাতা, ২৮ এপ্রিল:
রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর কলকাতার প্রধান ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার (DCRC) হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়াম-এ চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তৎপরতায় মঙ্গলবার সকাল থেকেই স্টেডিয়াম চত্বরে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভোটকর্মী।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই কেন্দ্র থেকে মোট ৭টি বিধানসভা এলাকার ভোট পরিচালনা করা হচ্ছে। ডি.সি.আর.সি কাউন্টার থেকে পোলিং অফিসাররা ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে স্টেডিয়াম জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে গোটা এলাকা। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র যাচাই এবং কিউ-আর কোড স্ক্যান করার পরেই সরঞ্জাম প্রদান করা হচ্ছে।
ভোটগ্রহণ শেষে এই স্টেডিয়ামেই তৈরি করা হয়েছে উচ্চ নিরাপত্তার স্ট্রং রুম, যেখানে সিল করা ইভিএম মেশিন সংরক্ষণ করা হবে গণনার দিন পর্যন্ত।
প্রশাসনের দাবি, নির্ভুল পরিকল্পনা ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে এই কেন্দ্র থেকেই উত্তর কলকাতার নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এখন নজর আগামীকালের ভোটগ্রহণের দিকে

TAGS

সম্পর্কিত খবর