ভিডিও

দুর্গাপুরে রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় ৫০ লক্ষ টাকার গয়না-নগদ উধাও

কলকাতা থেকে ফিরে ভাঙা তালা দেখে হতবাক পরিবার, কাঁকসা থানার পুলিশের তদন্ত শুরু

সংবাদ:
দুর্গাপুর, ২০ জুলাইঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার শেরপুর এলাকায় এক রেল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দু’দিনের জন্য কলকাতায় ছেলের বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে বাড়ি ফিরে এসে তারা দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা এবং ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে।
জানা গিয়েছে, শেরপুর এলাকার বাসিন্দা রেল কর্মী সুবীর চন্দ্র ঘোষ স্ত্রীকে নিয়ে দু’দিন আগে কলকাতায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে আলমারি ও লকার ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখছে এবং চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে।
ক্ষতিগ্রস্ত সুবীর চন্দ্র ঘোষের দাবি, প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়েছে। এই ঘটনায় ঘোষ পরিবার যেমন আতঙ্কিত, তেমনি গোটা শেরপুর এলাকার বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশপাশের সমস্ত তথ্য সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর