ভিডিও

দুর্গাপুরে প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা ভিরিঙ্গি চাষিপাড়ায়

নির্ভীক বাংলা,দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:
দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের ভিরিঙ্গি চাষিপাড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইকে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয়। এদিন এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়। স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ এই স্লোগান দেন বলে জানা গেছে।
ঘটনার পর বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে কিছু মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য পাঠাচ্ছে। যদিও তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমি কাউকে ভয় পাই না।”
অন্যদিকে, স্থানীয় তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের দাবি, গত পাঁচ বছরে এলাকায় বিজেপি বিধায়ককে তেমনভাবে দেখা যায়নি। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর