ভিডিও

ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, কেন্দ্র বদল বনমন্ত্রী বীরবাহা হাঁসদার

নয়াগ্রাম ছাড়া প্রায় সব আসনেই প্রার্থী পরিবর্তন, একাধিক নতুন মুখে বাজি

নির্ভীক বাংলা, ঝাড়গ্রাম:
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম জেলায় তাদের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করেছে। নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র ছাড়া প্রায় সব আসনেই প্রার্থী পরিবর্তন করে নতুন সমীকরণ গড়ে তুলেছে দল।
সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা-র কেন্দ্র বদল। এতদিন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি থাকলেও এবার তাঁকে প্রার্থী করা হয়েছে বিনপুর থেকে।
নতুন তালিকা অনুযায়ী, ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী করা হয়েছে মঙ্গল সরেনকে। বিনপুরে লড়বেন বীরবাহা হাঁসদা। গোপীবল্লভপুর কেন্দ্রে অজিত মাহাত এবং নয়াগ্রামে অপরিবর্তিতভাবে প্রার্থী রয়েছেন দুলাল মুর্মু।
অন্যদিকে, প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বিনপুরের দেবনাথ হাঁসদা এবং গোপীবল্লভপুরের ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। ফলে জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিনপুরে জয়ের বিষয়ে আশাবাদী বীরবাহা হাঁসদা জানান, দল তাঁর পাশে রয়েছে এবং তাঁকে যেখানেই প্রার্থী করা হোক না কেন, তাঁর কোনও সমস্যা নেই। তিনি আরও দাবি করেন, ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় প্রায় ২০০ কোটির কাছাকাছি উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর উদ্যোগে। বিনপুরবাসীর জন্যও একইভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এই প্রার্থী বদলের ফলে ঝাড়গ্রাম জেলার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TAGS

সম্পর্কিত খবর