ভিডিও

ঝড়-বৃষ্টিতেও থামেননি অগ্নিমিত্রা, হিরাপুরে ধন্যবাদ মিছিলে উচ্ছ্বাস

নির্ভীক বাংলা,আসানসোল: প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেও আসানসোল দক্ষিণের হিরাপুর এলাকায় ধন্যবাদ মিছিল চালিয়ে গেলেন মন্ত্রী Agnimitra Paul। শনিবার খোলা গাড়িতে দাঁড়িয়েই সমর্থকদের অভিবাদন জানান তিনি।
সম্প্রতি Suvendu Adhikari-র মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর নিজের বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন অগ্নিমিত্রা পাল। এদিনের ধন্যবাদ মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন।
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মিছিল ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানান। পুরো হিরাপুর এলাকা জুড়ে ছিল রাজনৈতিক উন্মাদনা ও উৎসবের আবহ।

TAGS

সম্পর্কিত খবর