নির্ভীক বাংলা,
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। এরই মাঝে কুলটির চিনাকুড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় বড়সড় যোগদানের ঘটনা সামনে এল।
মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ চিনাকুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক-এর সমর্থনে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সভায় এলাকার প্রায় ১০০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
নতুন যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রার্থী অভিজিৎ ঘটক ও অন্যান্য দলীয় নেতৃত্ব।
নির্বাচনের আগে এই ধরনের দলবদল কুলটি বিধানসভায় রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় দলবদলের এই প্রবণতা ভোটের আগে বাড়তি উত্তেজনা তৈরি করছে।





