নির্ভীক বাংলা,বাঁকুড়া, বড়জোড়া:
ভোটের প্রচারে জোরকদমে নেমেছে বিজেপি। বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহের সমর্থনে গঙ্গাজলঘাটির হাইস্কুল ময়দান থেকে বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
এদিন হেলিকপ্টারে করে হাইস্কুল ময়দানে পৌঁছন Mithun Chakraborty। সেখান থেকে প্রার্থী বিল্লেশ্বর সিংহকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন তিনি।
মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গঙ্গাজলঘাটি থেকে অমরকানন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামে।
রোড শোকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আসন্ন নির্বাচনে তাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে।




