নির্ভীক বাংলা, আসানসোল :
কুলটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দলের প্রার্থী ডক্টর অজয় পোদ্দারের সমর্থনে এই রোড শো ঘিরে এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ।
রবিবার সোদপুর এরিয়া অফিস গ্রাউন্ড থেকে শুরু হয় এই রোড শো। রাধানগর, শীতলপুর হয়ে ডিসেরগড় পোস্ট অফিস পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচার চালানো হয়। গোটা পথ জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও এই কর্মসূচি প্রত্যক্ষ করেন।
রোড শো চলাকালীন দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এই কর্মসূচির মাধ্যমে ভোটের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে বিজেপি।
এদিকে, প্রচারে এসে মিঠুন চক্রবর্তী কুলটির মানুষের কাছে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোটের আহ্বান জানান। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে কুলটি বিধানসভায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





