ভিডিও

কুলটিতে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীর নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন জমা

নির্ভীক বাংলা,আসানসোল, শনিবার:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি কেন্দ্রে দলীয় অসন্তোষ প্রকাশ্যে এল। শনিবার দুপুরে জেলা শাসক দপ্তরে কুলটি বিধানসভার জন্য নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন ফর্ম জমা করলেন এক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মী।
প্রার্থী জানান, কুলটি এলাকায় বহু যোগ্য তৃণমূল কর্মী থাকা সত্ত্বেও স্থানীয় কাউকে প্রার্থী না করে বাইরের ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
তার দাবি, দলের এই সিদ্ধান্তে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের প্রতিফলন হিসেবেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
নমিনেশন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে বেশ কিছু সমর্থক উপস্থিত ছিলেন। ঘটনাকে ঘিরে কুলটি রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর