ভিডিও

কুলটিতে বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী ভবানী আচার্য্য

নির্ভীক বাংলা ,কুলটি, পশ্চিম বর্ধমান:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কুলটি বিধানসভা এলাকায় জোরকদমে প্রচার চালালেন বামফ্রন্ট সমর্থিত ফরোয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য্য।
বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ কুলটি নিউ রোড, স্টেশন রোড, ওয়ার্কস রোড-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকেরা।
প্রচারের সময় সাধারণ মানুষের কাছে গিয়ে বাম সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান কর্মী ও সমর্থকেরা। এলাকাজুড়ে প্রচারে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রার্থীকে শুভেচ্ছা ও সমর্থন জানান বলেও জানা গেছে। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তাঁরা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর