নির্ভীক বাংলা,পশ্চিম মেদিনীপুর: ভারতীয় রেলের Amrit Bharat Station Scheme প্রকল্পের আওতায় দ্রুত বদলে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ Garbeta Railway Station। একসময়ের সাধারণ স্টেশন এখন আধুনিক পরিকাঠামোর ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে।
স্টেশন চত্বরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উন্নয়নমূলক কাজ। যাত্রীদের সুবিধার্থে বসানো হচ্ছে লিফট ও এসক্যালেটর, যা প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য যাতায়াতকে অনেক সহজ করে তুলবে। প্ল্যাটফর্মগুলির সংযোগ ব্যবস্থাও আরও উন্নত করা হচ্ছে।
স্টেশনের প্রবেশপথ, ওয়েটিং হল সহ বিভিন্ন অংশ নতুনভাবে সাজানো হচ্ছে। থাকছে উন্নতমানের শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা এবং আধুনিক আলোকসজ্জা। পাশাপাশি যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে সিসিটিভি নজরদারিও।
স্থানীয় বাসিন্দাদের মতে, গড়বেতা পর্যটন ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় এই উন্নয়ন ভবিষ্যতে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে, অমৃত ভারত প্রকল্পের হাত ধরে গড়বেতা স্টেশন ধীরে ধীরে আধুনিক ও বিশ্বমানের রূপ নিচ্ছে।





