ভিডিও

হিঙ্গলগঞ্জে নবমীর সন্ধ্যায় ঢাক বাজিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর

হিঙ্গলগঞ্জ: নির্বাচনের আবহে মানুষের মন জয় করতে ভিন্ন উদ্যোগ নিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী Ananda Sarkar। সুন্দরবনের বর্মন বাড়ির ঐতিহ্যবাহী বাসন্তী পুজোর নবমীর সন্ধ্যায় উপস্থিত হয়ে তিনি অংশ নেন আরতিতে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন।
৭২ বছরে পদার্পণ করা এই পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থী নিজেই ঢাক বাজিয়ে দর্শনার্থীদের মন জয়ের চেষ্টা করেন। পুজো মণ্ডপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে সময় কাটান।
প্রার্থী Ananda Sarkar বলেন, তিনি সব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ভালোবাসেন। হাসনাবাদের বাসন্তী পুজোতেও তিনি উপস্থিত ছিলেন বলেও জানান। পাশাপাশি, বর্মন পরিবারের দীর্ঘদিনের এই পুজোয় অংশ নিতে পেরে তিনি আনন্দিত বলে উল্লেখ করেন।
নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানা উপায়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। সেই প্রেক্ষাপটে নবমীর সন্ধ্যায় ঢাক বাজিয়ে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর