ভিডিও

সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ, বসিরহাটে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটাররা

নির্ভীক বাংলা,বসিরহাট, শনিবার:
এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় উত্তেজনা ছড়াল বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে, চাঁপাপুকুর পঞ্চায়েতের ১৫৭ নম্বর বুথে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ৪০৩ জন ভোটারের নাম বাদ গিয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট পার্টের দায়িত্বে থাকা বিএলও ও অতিরিক্ত বিএলও-র নামের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এমনকি ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা বহু মানুষের নামও এ বার বাদ গেছে বলে দাবি।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সমস্ত বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর