ভিডিও

রানীগঞ্জে বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ব্লক সভাপতি সহ একাধিক নেতা

নির্ভীক বাংলা,রানীগঞ্জ, আসানসোল:
ভোটের মুখে আসানসোলের রানীগঞ্জ বিধানসভা এলাকায় বড় ধাক্কা খেল বিজেপি। রানীগঞ্জ শহর বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি রাজেশ কুমার মন্ডল এবং মিডিয়া ইনচার্জ গোপাল পারিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারা তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডলের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি পার্থ দেওয়াসি, রানীগঞ্জ শহর ব্লক সভাপতি জ্যোতি সিং, ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজু সিং সহ অন্যান্য নেতৃত্ব।
ভোটের আগে এই দলবদল ঘিরে রানীগঞ্জের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির একাধিক নেতার দলত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং নির্বাচনের ফলাফলেও এর প্রভাব পড়তে পারে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর