ভিডিও

ভোটের আগেই ‘ভোট চুরি’র অভিযোগ, সরব কংগ্রেস প্রার্থী

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল:
ভোটগ্রহণের আগেই ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব হলেন আসানসোল উত্তরের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁইতন্ডি। তাঁর দাবি, একই ব্যক্তির নামে একাধিকবার ভোটার তালিকায় নাম রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে।
প্রার্থীর অভিযোগ, এই ধরনের অনিয়মের মাধ্যমেই ভারতীয় জনতা পার্টি নির্বাচনে সুবিধা পেয়ে থাকে। তিনি আরও দাবি করেন, ভারতীয় নির্বাচন কমিশন-কে ব্যবহার করেই এইভাবে ভোটে কারচুপি করা হচ্ছে।
জানা গেছে, আসানসোল উত্তর বিধানসভার ৭৬ নম্বর ওয়ার্ডের ১৭১ নম্বর বুথের ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক নাম থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই বিষয়ে কংগ্রেস প্রার্থীর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর