ভিডিও

ভোটের আগেই ‘বিজয় উৎসব’-এর আবহ, ডায়মন্ড হারবারে তৃণমূলের জোরদার প্রচার

নির্ভীক বাংলা,বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: দ্বিতীয় দফার ভোট যত এগিয়ে আসছে, ততই চরমে উঠছে প্রচারের উত্তাপ। তারই মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচারে দেখা গেল উৎসবের আবহ। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ কর্মসূচি চালান ব্লক সভাপতি অরুময় গায়েন।
মাথুর অঞ্চল সহ ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। প্রচারে ছিল ঢাক-ঢোল, আবির খেলা ও উচ্ছ্বাস—যা অনেকটাই ‘বিজয় উৎসব’-এর ছবি মনে করিয়ে দেয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন All India Trinamool Congress-এর একাধিক নেতা-কর্মী, তাঁদের মধ্যে অরিন্দম গায়েনও ছিলেন উল্লেখযোগ্য। কর্মী-সমর্থকদের ভিড়ের পাশাপাশি মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নজর কাড়ে।
তৃণমূল নেতৃত্বের দাবি, Samim Ahmed-এর নেতৃত্বে ডায়মন্ড হারবার ও সংলগ্ন এলাকায় দল আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁদের মতে, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী পান্নালাল হালদার বিপুল ভোটে জয়ী হবেন।
তবে বিরোধী শিবির এই দাবি খারিজ করে পাল্টা জোরদার লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

TAGS

সম্পর্কিত খবর