নির্ভীক বাংলা, আসানসোল
মঙ্গলবার ভোরে আসানসোল থেকে দুর্গাপুরগামী একটি চার চাকা গাড়ি অন্ডাল মোড় গুরুদ্বারার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





