ভিডিও

বারুইপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৩ দুষ্কৃতী

নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা:
বারুইপুরে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের সাগর সংঘ মাঠ সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ জানতে পারে যে, ওই এলাকায় একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। সেই মতো রাতেই অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন হাতেনাতে ধরা পড়ে দীপ্তজিত দাস, রবিউল শেখ ও অরিন্দম ব্যানার্জি।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো ভোজালি এবং দুটি তালা ভাঙার সরঞ্জাম। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নিয়েই তারা সেখানে জড়ো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং বাকি দু’জন বারুইপুর এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশের এই তৎপরতায় এলাকায় সম্ভাব্য বড়সড় অপরাধের হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর