নির্ভীক বাংলা,বারাবনি: বৃহস্পতিবার সকালে বারাবনি বিধানসভার মন্ডলপুরে আছড়া স্কুলের সামনে বিজেপির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক Arijit Roy-এর বাবা সোনু রায় ও মা সুচন্দ্রা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায়, দলের কর্মী-সমর্থক এবং এলাকার বহু গ্রামবাসী।
রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেলা বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, “বিরোধী রাজনৈতিক দল নির্বাচনের আগে এলাকায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু বিজেপি জয়লাভের পর রক্তদান শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাজ করছে। এই রক্ত ভবিষ্যতে অসহায় ও গরিব পরিবারের চিকিৎসার প্রয়োজনে কাজে লাগবে।”
শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের উৎসাহিত করতে দলের নেতৃত্ব তাঁদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।





