ভিডিও

বারাবনিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন শতাব্দী রায়

নির্ভীক বাংলা ,বারাবনি, পশ্চিম বর্ধমান: বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী Satabdi Roy। বৃহস্পতিবার গৌরাঙ্গি এলাকা থেকে একটি রোড শো করেন তিনি।
এই রোড শোয়ে উপস্থিত ছিলেন বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় সহ দলের বহু নেতা-কর্মী। শতাব্দী রায়কে একঝলক দেখার জন্য রাস্তার ধারে ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ।
প্রচারে এসে তিনি বলেন, বিধান উপাধ্যায় ইতিমধ্যেই তিনবারের বিধায়ক এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই কারণেই চতুর্থবারও তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন শতাব্দী রায়।
পাশাপাশি তিনি আরও দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর প্রতি মানুষের সমর্থন অটুট রয়েছে এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর