নির্ভীক বাংলা,আসানসোল: বর্ষার মধ্যেই আসানসোল পুরনিগমের নিম্ন কুমারপুর এলাকায় রেলের জমিতে নির্মিত একাধিক বাড়িতে উচ্ছেদ অভিযান চালাল রেল প্রশাসন। বুলডোজারের আঘাতে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় বহু বসতঘর। ফলে মাথার উপর থেকে ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন বহু দরিদ্র পরিবার।
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এলাকার শিশু, বৃদ্ধ ও মহিলারা। হঠাৎ ঘরবাড়ি ভেঙে পড়ায় কোথায় আশ্রয় নেবেন এবং কীভাবে আগামী দিনগুলি কাটবে, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগেই রেল কর্তৃপক্ষ ওই এলাকা খালি করার নোটিশ দিয়েছিল। তবে বর্ষার মরসুমে উচ্ছেদ অভিযান চালানোয় তারা গুরুতর মানবিক সংকটের মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও পুনর্বাসনের কোনও স্পষ্ট ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
উচ্ছেদের পর ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই অনেককে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করতে দেখা যায়। কেউ ভাঙা ঘরের মধ্যে থেকে আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বের করার চেষ্টা করেন, আবার কেউ মাথা গোঁজার বিকল্প আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ান।
বর্ষার এই সময়ে ঘরহারা পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা এবং জরুরি ত্রাণ সহায়তার দাবি উঠেছে। তবে এ বিষয়ে রেল




