ভিডিও

ফার্স্টকেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির,

সম্মাননা পেলেন কৃতী শিক্ষার্থী ও সমাজের বিশিষ্টজনেরা

নির্ভীক বাংলা, সাবির আসানসোল: ফার্স্টকেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবির ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবামূলক এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে শিশু শিক্ষাকেন্দ্রের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। সম্মানপ্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক এবং বিভিন্ন সমাজসেবী ব্যক্তিত্ব।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্টকেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন রক্তদাতার স্বেচ্ছায় দান করা রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সকলেরই নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি রক্তদান, শিক্ষা ও সমাজসেবার বার্তাকে একসূত্রে বেঁধে এক ইতিবাচক সামাজিক উদ্যোগের নজির স্থাপন করেছে।

TAGS

সম্পর্কিত খবর