অভিজিৎ হাজরা, হাওড়া:
Rising Voice Foundation-এর তত্ত্বাবধানে এবং ICAR-National Institute of Natural Fibre Engineering and Technology-এর উদ্যোগে সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ১৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় Makardah, Domjur, Howrah এলাকায়।
এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য ছিল সমাজে পিছিয়ে পড়া ও গার্হস্থ্য হিংসার শিকার তফসিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। মোট ২০ জন মহিলাকে পাটশিল্পের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। হস্তশিল্পকেন্দ্রিক এই কর্মশালায় দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, গৃহসজ্জার বিভিন্ন উপকরণ এবং পাটের তৈরি পরিবেশবান্ধব অলংকার তৈরির কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণটি পরিচালিত হয় প্রতিষ্ঠানের অধিকর্তার নির্দেশে। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারী মহিলারা তাদের অপ্রকাশিত ইচ্ছা ও স্বনির্ভর হওয়ার স্বপ্নকে হাতের তৈরি শিল্পকর্মের মাধ্যমে প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজ্ঞানী সুজয় দাস ও কার্তিক সামন্ত উপস্থিত থেকে পাটজাত শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা ও বিপণন কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং মহিলাদের উৎসাহিত করেন।
শেষ দিনে Moumita Das, Rising Voice Foundation-এর কর্ণধার, প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে শংসাপত্র প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করেন।





