নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার জগন্নাথপুর এলাকায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি-কে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এলাকায় বেশ কয়েকজন মহিলা তাঁর সামনে ঝাড়ু প্রদর্শন করে ক্ষোভ উগরে দেন।
বিক্ষোভকারী মহিলারা জানান, তাঁদের মধ্যে অনেকেই ৭০ থেকে ৮০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করেই ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে প্রশ্ন তুলতেই তাঁরা প্রতিবাদস্বরূপ ঝাড়ু দেখিয়েছেন বলে জানান। পাশাপাশি তাঁদের আশঙ্কা, তাঁরা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না।
অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয় নিয়ে




