ভিডিও

দুর্গাপুর পূর্বে পদযাত্রায় জনস্রোত, প্রচারে গতি পেলেন প্রদীপ মজুমদার

নির্ভীক বাংলা,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:
দুর্গাপুর পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার-এর প্রচারে নতুন গতি এল পদযাত্রাকে ঘিরে। সোমবার বিকেলে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত তাঁর পদযাত্রায় উপচে পড়া জনসমাগম নজর কেড়েছে।
শুরুর দিকে প্রচারে কিছুটা ধীরগতি থাকলেও এদিনের এই পদযাত্রা সেই চিত্র বদলে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ প্রার্থীকে শুভেচ্ছা জানান।
এদিন প্রদীপ মজুমদার জানান, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবারের জনসাড়া অনেক বেশি। এই বিপুল সমর্থন তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও তিনি দাবি করেন।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও অপমানের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টি-কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
নির্বাচনের আগে এই জনসমাগম তৃণমূল শিবিরে বাড়তি উত্সাহ জুগিয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন এই গতি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

TAGS

সম্পর্কিত খবর