ভিডিও

দুর্গাপুরে স্থানীয় কর্মসংস্থান নিয়ে কড়া বার্তা দিলেন Mamata Banerjee

নির্ভীক বাংলা ,দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে Durgapur-এর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে অনুষ্ঠিত জনসভা থেকে স্থানীয় বেকারদের কর্মসংস্থান নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
সভামঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, স্থানীয় যুবকদের চাকরির সুযোগ নিশ্চিত করাই হবে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বাইরে থেকে শ্রমিক এনে স্থানীয়দের বঞ্চিত করার অভিযোগ তাঁর কানে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এই ধরনের কাজে কেউ জড়িত থাকলে, সে দলীয় হোক বা অন্য কেউ—কারও বিরুদ্ধেই কোনও রকম ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কবি দত্ত এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রদীপ মজুমদারকে জয়ী করলে কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এই প্রসঙ্গে কবি দত্ত জানান, তাঁর নির্বাচনী ইশতেহারেও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে, এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।
উল্লেখ্য, দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্তের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর