ভিডিও

দুর্গাপুরে মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল-বিজেপি

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, বৃহস্পতিবার:
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর চত্বরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গিয়েছে, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে দপ্তরের দিকে এগোচ্ছিলেন। তার আগেই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালো বরন মণ্ডল তাঁদের মনোনয়ন জমা দেন।
এই সময় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা দ্রুত উত্তেজনায় পরিণত হয় এবং পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দে-কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।
কিছুক্ষণ উত্তেজনার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এ বিষয়ে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আগে নমিনেশন জমা দিতে দেওয়া হোক, তারপর এদের জবাব দেওয়া হবে।”

TAGS

সম্পর্কিত খবর