ভিডিও

দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুর-এর ৫৪ ফুট এলাকার চয়নের মাঠে কল্যাণ সংঘ ক্লাবের আয়োজিত তিনদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হঠাৎই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালীন এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন বলে অভিযোগ। এরপর তিনি গাড়ি নিয়ে সরাসরি মাঠের পিচের মধ্যে ঢুকে পড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আচমকা এই ঘটনায় খেলা বন্ধ হয়ে যায় এবং মাঠে চাঞ্চল্য ছড়ায়।
ঘটনার পর টুর্নামেন্ট কমিটির সদস্যরা মাঠে এসে মহিলার সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, দুই মহিলা পুলিশ কর্মী পিচে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এসিপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই মহিলাকে এবং কল্যাণ সংঘের সেক্রেটারিকে আটক করে দুর্গাপুর থানা-য় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর