ভিডিও

গৌরবাজারে তৃণমূলের প্রচারে জনজোয়ার, বিরোধীদের চাপে রাখার ইঙ্গিত

নির্ভীক বাংলা,পশ্চিম বর্ধমান, গৌরবাজার:
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়তেই গৌরবাজারে তৃণমূল কংগ্রেসের প্রচার ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম। বুধবার গৌরবাজার গ্রামে দলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য প্রচার কর্মসূচির আয়োজন করা হয়।
ভোর থেকেই গোটা গ্রাম জুড়ে দলীয় পতাকার সমারোহ চোখে পড়ে। ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয় প্রচার কর্মসূচি। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন।
এদিনের প্রচারে বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রচার চলাকালীন বহু মানুষের মুখে শোনা যায় একটি নির্দিষ্ট স্লোগান—
“গৌরবাজার বেইমান কে চিনেছে, আর করবে নাকো ভুল। এইবার শুধু তৃণমূল আর জোড়াফুল!”
গ্রামের একাংশের দাবি, তারা আর কোনও প্রলোভনে পা দিতে চান না এবং উন্নয়নের প্রশ্নেই ভোট দেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের জনসমর্থন তৃণমূল শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও বিরোধী দলগুলির উপর চাপ বাড়াতে পারে।
এই প্রচার কর্মসূচি থেকে স্পষ্ট, উন্নয়নের ইস্যুকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছে তৃণমূল। প্রচার শেষে গৌরবাজারের বিভিন্ন এলাকায় দলীয় প্রতীক ‘জোড়াফুল’-এর ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর