ভিডিও

খণ্ডারের বিধায়কের বিতর্কিত মন্তব্য: বাংলার সঙ্গে বাংলাদেশের তুলনা, রাজ্যে বিজেপি সরকার গঠনের দাবি

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের ৪৮ নম্বর বুথে এসে রাজস্থানের খণ্ডার কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র গোঠওয়াল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছেন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, বাংলায় ভয় ও বৈষম্যের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র “মন কি বাত” কর্মসূচি উপলক্ষে বুথ সভাপতির বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন গোঠওয়াল। অনুষ্ঠান শেষে তিনি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
জনসংযোগ চলাকালীন তিনি এলাকায় অস্বচ্ছতা ও নিকাশি সমস্যার অভিযোগ তোলেন। তাঁর কথায়, একাধিক জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার মান সন্তোষজনক নয়। কিছু বাসিন্দা প্রকাশ্যে সমস্যার কথা জানালেও, অনেকের মধ্যে ভয় ও সংকোচের পরিবেশ লক্ষ্য করা গেছে বলেও দাবি করেন তিনি।
গোঠওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে। সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের আরও সক্রিয় করাই তাঁর মূল দায়িত্ব বলে জানান তিনি।
উল্লেখ্য, জিতেন্দ্র গোঠওয়াল বর্তমানে রাজস্থানের খণ্ডার কেন্দ্রের বিধায়ক এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, মণ্ডল সভানেত্রী অমিতা সি, বুথ সভাপতি সুজিত ঘোষ-সহ একাধিক

TAGS

সম্পর্কিত খবর