ভিডিও

কুলটি ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান

নির্ভীক বাংলা,আসানসোল: পথ দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শনিবার বিশেষ অভিযান চালাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড।
এদিন চৌরঙ্গী ট্রাফিক পোস্টের সামনে হেলমেট ছাড়া বাইক চালানোর বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হয়। অভিযানের সময় একাধিক হেলমেটবিহীন বাইক চালককে আটক করে আইন অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইক চালানোর সময় চালক ও আরোহী উভয়েরই হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। হেলমেট ব্যবহার করলে দুর্ঘটনার সময় প্রাণহানির ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কুলটি ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
অভিযানে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও ট্রাফিক কর্মীরা উপস্থিত ছিলেন।

TAGS

সম্পর্কিত খবর