নির্ভীক বাংলা,কুলটি, পশ্চিম বর্ধমান:
কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করতে কর্মীসভা অনুষ্ঠিত হল নিয়ামতপুর শিব মন্দির মেলা ময়দানে। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়-এর নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক সহ ব্লক নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। সভা থেকে দলীয় কর্মীদের আগামী নির্বাচনে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেওয়া হয়।
এই কর্মসূচির মধ্যেই রাজনৈতিক দলবদলের ঘটনাও সামনে আসে। প্রায় ২০ জন বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও প্রার্থী অভিজিৎ ঘটক।
নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে বলে মনে করা হচ্ছে।





